Showing posts with label জল ভর. Show all posts
Showing posts with label জল ভর. Show all posts

Tuesday, 25 October 2016

✍✍✍✍✍ আহা'রের নামকরণ ✍✍✍✍✍

 আহা'রের নামকরণ 
'আহারে বাংলা'র খাবারের নামকরণ পিসির মোটেই পছন্দ হয়নি। মেনু লিস্ট পিসি রেগে চিৎকার করে বললেন, 'পরিবত্তন চাই'! তারপর একটা নামাঞ্জলী হাতে নিয়ে প্রতিটি স্টল ঘুরে ঘুরে নতুন নামকরণ করতে লাগলেন। ...
(ভেজ স্টলে গিয়ে)
পিসি = এটা কি?
বয় = আজ্ঞে লাল শাক!
পিসি = মোচ্ছব আমার, আর শাক কিনা লাল! এখুনি এই আইটেম সরিয়ে ফেল। সবুজ শাক নিয়ে আসো। নাম দাও 'সবুজ সাথী'।
বয় = এটা পালং পনির।
পিসি = ওটা তো কমন নাম হয়ে গেলো! নামটা পাল্টে 'পিংলা পনির' করে দাও! ফাটাফাটি সেল হবে!
বয় = পিসি, এটা ওলের ডালনা! অপূর্ব স্বাদ!
পিসি = স্বাদটা ভালো, তবে গলাটা একটু কুটকুট করছে! এটার নাম দাও 'ওলের স্টিং'।
(নন-ভেজ স্টলে গিয়ে )
বয় = এটা টেস্ট করুন, চিংড়ি কচুর ঘন্ট।
পিসি = দারুণ খেতে তো! তবে এটার নাম করে দাও 'চিংড়ি কচুর গোষ্ঠীদ্বন্দ্ব'।
বয় = পিসি, এটা পার্শের ঝাল।
পিসি = দারুণ চাট হবে কিন্তু! মদনার তো খুব প্রিয়। এটার নাম করে দাও 'প্যানিক পার্শে'।
বয় = এটা কাঁচালঙ্কা, ক্যপসিকাম দিয়ে তৈরী 'চিলি তেলাপিয়া'।
পিসি = দারুণ টেস্ট! একবার খেলে 'বারবার চাইতে হবে'। তাই এটার নাম দাও 'তেলাপিয়ার তোলাবাজি'।
বয় = এটা ভেটকির পাতুরি, মুখে দিলেই 'ভ্যানিস'!
পিসি = এটা মুকুলের খুব 'পিয়ো'। তবে এটার নাম করে দাও 'ভ্যনিস ভেটকি'।
বয় = সরষে ইলিশ আর দই কাতলা। একটা করে পেটি টেস্ট করে দেখুন।
পিসি = পেটি বরাবরই মদনার খুব প্রিয়। তা সে কাতলার হোক বা পিয়ালীর! আর সদ্য সিঙ্গুরে সরষে ছড়িয়ে এসেছি। তাই নাম দুটো পাল্টে 'কাতলা কেলেঙ্কারি' 'সিঙ্গুর সরষে ইলিশ' করে দাও।
বয় = চিংড়ির মালাইকারিও আছে। মহিলাদের এটা খুব প্রিয়!
পিসি = গত কয়েক বছর ধরেই এরাজ্যে মহিলাদের প্রায়ই 'জ্বর বমি' হচ্ছে! ঠিকমতো খেতে পাচ্ছেনা। তাই এই আইটেমটার নাম থাক 'চিংডির চিৎকার'।
বয় = পিসি, একটু কোয়েল বিরিয়ানি টেস্ট করে দেখুন।
পিসি = স্বাদ মন্দ নয়! তবে এই নাম রাখলে মল্লিক মশাই 'চাবকাবে'! বরং নাম পাল্টে 'রঞ্জিত বিরিয়ানি' করে দাও। তাহলে মল্লিক মশাইও খুশি আর ঘোষ'দারও স্মৃতিচারণ হয়ে যাবে।
বয় = পিসি, এটা স্পেশাল মটন বিরিয়ানি।
পিসি = না না এই নাম তো ফুটপাতের দোকান থেকে বড়ো রেস্টুরেন্ট সব জায়গায় লেখা থাকে। এটা আগে পাল্টাও! পাল্টে 'মদন বিরিয়ান' করে দাও।
বয় = এটা রোস্টেড ডাক, অপূর্ব স্বাদ।
পিসি = এটা ইদ্রিসের খুব প্রিয়! আগুনে পোড়া জিনিস ও খুব ভালো বাসে। তাই এটার নাম পাল্টে ' ইদ্রিশীয় হাঁস' করে দাও।
বয় = টার্কি, খরগোশ, এমুর আইটেমও আছে।
পিসি = এমু তো বিদেশি পাখি! এটার নাম দাও 'বিদেশি বিনিয়োগ'।
(মিষ্টির স্টলে গিয়ে )
বয় = পিসি নলেন গুড়ের সন্দেস তালশাঁস, কাঁচাগোল্লা আছে।
পিসি = গুড়ের সমস্ত মিষ্টি কেষ্টার নাম দিয়েই করতে হবে। নাহলে ও আবার স্টলে বোমা মারবে। যেমন 'কেষ্টার তালবোম' 'শ্রীকৃষ্ণের গোল্লা'।
বয় = দুধের মিষ্টিও আছে। রসমালাই, চমচম, রাবড়ি।
পিসি = দুধটা কি আমুলের! তাহলে চলবে না! স্টলে যেকোনো মূহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে! মিষ্টির ট্রে গুলো পাল্টি খেতে পারে!
বয় = না না! সবই মাদার ডেয়ারীর দুধে তৈরী।
পিসি = 'মাদার' ডেয়ারীর যখন, তাহলে তো এগুলো সব অলৌকিক মিষ্টি। হ্যাঁরে, ল্যাংচার স্টল নেই কেন?
বয় = আজ্ঞে জমি সমস্যা! মানে স্টল দেবার জায়গা নেই!
ঐ যে বড়ো জলের ট্যাঙ্কের গায়ে লেখা আছে ''Drinking Water', ওটা মুছে ওখানে লিখে দাও 'উন্নয়নের জোয়ার '। আর যারা খেতে আসবে তাদেরকে একটার বেশি পানীয় জলের বোতল দেবে না। জল শেষ হয়ে গেলে ওদেরকে উন্নয়নের জোয়ারের ট্যাঙ্ক দেখিয়ে বলবে, 'জল ধরো, জল ভরো'। জল ভরতে যাতে সমস্যা না হয় তার জন্য আরাবুলকে একটা জলের মগ নিয়ে দাঁড়াতে বলো।

✍✍✍✍ চারমূর্তী ✍✍✍✍

                                 ✍ চারমূর্তী 
পটলডাঙার চারমূর্তী চলল মিলন মেলায় 'আহারে বাংলা' উৎসবে। 
(ট্রেনে যেতে যেতে। অ্যাক্সিডেন্টের ভয়ে প্রাইভেট গাড়ি আর ভাড়া করেনি ) 

প্যালা = খাবারের মোচ্ছব, ভাবা যায়!

হাবুল = এমন একখান আইডিয়া কেবল আমাগো দিদির মাথা থ্যাইকাই বার হতে পারে।

প্যালা = আচ্ছা টেনিদা, খানে আলুরচপ বেগুনি পিঁয়াজী ডালবড়া পাওয়া যাবে?

টেনিদা = (জানালার দিক থেকে মুখ ফিরিয়ে রেগে গিয়ে ) অমন মোফিস্টোফিলিসের মতন কথা বলিস না প্যালা। আমি এতক্ষণ ভালো ভালো খাবারের কথা ভাবছিলুম আর ব্যাটা দুম করে আলুরচপ নিয়ে হাজির হলো! তোর মাথাটা সত্যিই আলু থাসাতেই ভর্তি।

( মিলন মেলাতে চারমূর্তীর প্রবেশ )

ক্যাবলা = আরিব্বাস! এতো খাবারের দোকান!

টেনিদা = গাল বন্ধ কর ক্যাবলা। মাছি ঢুকে যাবে। আয় আমার পিছনে পিছনে আয়। প্রথমে মাছ দিয়েই শুরু করা যাক! কি বলিস হাবুল?

হাবুল = তাই হোক। তবে আমি আগে একটু জলের বোতলটা ভরে নিই। খেতে খেতে যদি বিশম লাগে!

টেনিদা = হ্যাঁ এটা ঠিক বলেছিস, খাবার আগে 'জল ধর, জল ভর'।

( মাছের স্টলের সামনে দাঁড়িয়ে )

টেনিদা = ইলিশ ভাপা, সরষে পাবদা, ভেটকির পাতুরি, তোপসের ফ্রাই, তেলকই, চিতলের মুইঠ্যা, চিলি পমপ্লেট , দই কাতলা আর তিনটে ফিস ফিঙ্গার।

চারজনে টেবিলে বসে আছে। টেনিদার অর্ডার শুনেই প্যালার মুখ থেকে জল টপে পড়ছিল। ওয়েটার পদ গুলি দিয়ে যেতেই হাবুল ক্যাবলা আর প্যালার প্লেটে একটা করে ফিস ফিঙ্গার তুলে দিয়েই বাকি প্লেট গুলো নিজের দিকে টেনে নিলেন।

প্যালা = এটা কি হলো টেনিদা! তুমি একা এতগুলো পদ খাবে আর আমাদের কপালে মাত্র একটা ফিস ফিঙ্গার!

টেনিদা = (ভেটকির পাতুরিটা গালে দিয়ে ) কতোবার তোকে বলেছি, সবসময় 'মিনিমাম' খাবি। আমার মতন 'ম্যাক্সিমাম' খেলে হজম করতে পারবি না।

হাবুল = (প্যালাকে উদ্দেশ্য করে) টেনিদা তো ঠিক কইসে, তাছাড়া একটা আস্ত ফিস ফিঙ্গার কি কম খাওয়া! (ফিসফিস করে) চেপে যা প্যালা, নাহলে ঝাল গাঁট্টা খেতে হবে।

টেনিদা = ( সবগুলো প্লেট খালি করে ) এই রে! মাছ খাবার পর হঠাৎ খিদেটা বেড়ে গেলো মনে হচ্ছে! চল ক্যাবলা একটু মাংসের আইটেম গুলো টেস্ট করে দেখি!

ক্যাবলা = বলছিলুম কি টেনিদা, একটু চাইনিজ খেলে হতো না?

টেনিদা = না একদম নয়! উরি হামলায় আমার দেশপ্রেম জাগ্রত হবার পর থেকেই আমি সমস্ত চাইনিজ খাবার বর্জন করেছি। তোরা যদি খাস তাহলে তোরা দেশদ্রোহী হয়ে যাবি।

হাবুল = তাহলে চাইনিজ খাইয়া আর কাম নাই! চল অন্য কিছু খাই!

প্যালা = আচ্ছা টেনিদা, থাই ইটালিয়ান বা কন্টিনেন্টাল খাবর তো খাওয়া যেতেই পারে। ওটাতে তো কোনো আপত্তি নাই!

টেনিদা = ব্যাটা পিলে রুগী, গুড়জল খেলে অম্বল হয়। তাও দ্যাখো খাই খাই, বলে কি না খাবে থাই!

( মাংসের স্টলের সামনে গিয়ে )

টেনিদা = কি কি আইটেম আছে?

ওয়েটার = কোয়েল বিরিয়ানি, টার্কি গন্ধরাজ, তন্দুরি কোয়েল, রোস্টেড ডাক, এমু, পর্ক, খরগোশ। কি খাবেন বলুন?

ক্যাবলা = দাদা এটা ফুডস্টল নাকি চিড়িয়াখানা?

টেনিদা = কচি পাঁঠার ঝোল পাওয়া যাবে?

ওয়েটার = সরি স্যার! পাঁঠার আইটেমের জন্য একটা পাঁঠা আমরা রেখেছিলাম বটে কিন্তু কদিন আগেই তাকে কোর্টের নির্দেশে ছেড়ে দিতে হয়।

টেনিদা = তাহলে ঐ কোয়েল বিরিয়ানি চারপ্লেট আর একটা রোস্টেড ডাক দিয়ে দাও।

ক্যাবলা = আচ্ছা টেনিদা, কোয়েল বিরিয়ানি আর পটলডাঙার কাউয়া বিরিয়ানি কি একই!

টেনিদা = দ্যাখ ক্যাবলা, আর একবার যদি এমন অপপ্রচার করিস তাহলে তোর কান টেনে কালীঘাটে পাঠিয়ে দেব কিন্তু!

( বিরিয়ানি খেতে খেতে)

প্যালা = বিরিয়ানির স্বাদটা যেন কেমন! মনেহয় ২টাকা কেজি চাল দিয়ে বানিয়েছে।

টেনিদা = দ্যাখ প্যালা, খেতে না ভালো লাগে আমার প্লেটে দিয়ে দে। কিন্তু কুৎসা করবি না! সমস্ত রান্না পতঞ্জলীর খাঁটি আয়ুর্বেদীক মাল দিয়েই করা হয়েছে। এমনকি সরষের তেলটাও বিশুদ্ধ 'সিঙ্গুর সরষের তেল' ব্যবহার করা হয়েছে। ওরে হাবুল আমি আর উঠতে পারছি না। তুই মিস্টির স্টল থেকে গোটা কুড়ি ল্যাংচা নিয়ে আয় তো!

( হাবুল ২০টা ল্যাংচা নিয়ে এলো)

প্যালা = এর পরেও ২০টা ল্যাংচা খাবে!

টেনিদা = ( মিষ্টির প্লেটটা থেকে শেষ ল্যাংচাটা গালে পুরে আঙুল চুসতে চুসতে ) আমি একটু বেশি খাই বলে তোদের হিংসে হয়, তাই না রে!

হাবুল = আরে না না! তুমি আর এমনকি বেশি খাও! পরের বছর আবার সবাই মিলে খেতে আসা হবে। আর আমি যেহেতু এত বছর পর টেটে পাশ করেছি তাই পরের বছর সব খরচ আমার।

টেনিদা = (চিৎকার করে ) লা গ্ল্যান্ডি ... ইয়াক ইয়াক।